সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

নিউজ ডেস্ক

মানবিক বিপর্যয়ের জন্ম দিয়েছে। গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত মাত্র আট দিনের এই তাপপ্রবাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউরোপভিত্তিক মৃত্যুহার পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো।

রোববার প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছর বা তার বেশি। তীব্র গরমে হিট-স্ট্রোক, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় অধিকাংশের মৃত্যু হয়েছে।

ইউরোমোমোর কর্মকর্তা এবং ডেনমার্কের স্ট্যাটেন্স সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড বলেন, অল্প সময়ের মধ্যে এত বেশি মানুষের মৃত্যু অত্যন্ত অস্বাভাবিক। তার মতে, এই প্রাণহানির প্রধান কারণ ছিল চরম তাপপ্রবাহ।

প্রতিবেদনে দেশভিত্তিক মৃত্যুর সংখ্যা প্রকাশ করা না হলেও জানানো হয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ফ্রান্স ও বেলজিয়ামে।

সরকারি তথ্য অনুযায়ী, গত আট সপ্তাহ ধরে ইউরোপের কয়েকটি দেশে গরম ও তাপপ্রবাহজনিত কারণে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে।

এদিকে ইউরোপের বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও তীব্র হয়ে উঠতে পারে। ফলে আগামী বছরগুলোতে ইউরোপে এমন প্রাণঘাতী তাপপ্রবাহের ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন