একই সঙ্গে তিনি দাবি করেছেন, মঙ্গলবার ইরানের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।
ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যতক্ষণ না আমি বলছি যথেষ্ট হয়েছে, ততক্ষণ হামলা চলবে। জ্বালানি অবকাঠামোতে হামলা আমরা সবার শেষে চালাবো।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র অচল করে দেবো। তারা আলোচনার টেবিলে না আসা পর্যন্ত তাদের সব সেতুও ধ্বংস করে দেবো।’
একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইরানের আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

