বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সংস্কার নয়, সংবিধান সংশোধনই আমাদের লক্ষ্য: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের ঘোষণা দিয়ে সংবিধান প্রশ্নে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দলটি সংবিধান সংশোধনের পক্ষে থাকলেও কখনও সংবিধান সংস্কারের কথা বলেনি।

শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষায়, “জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”

সংবিধান নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির অবস্থান সবসময়ই ছিল সংবিধান সংশোধন করা। তবে সংবিধান সংস্কারের দাবি দলটি কখনও উত্থাপন করেনি।

জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই আন্দোলনকে কেবল ক্ষমতার পরিবর্তনের একটি মাধ্যম হিসেবে দেখা উচিত নয়। বরং এটি দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের ধারাবাহিকতার ফল।

এ সময় বিরোধী রাজনৈতিক পক্ষের সমালোচনা করে বিএনপি মহাসচিব দাবি করেন, বিভিন্ন মহল উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

 

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন