রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধি

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”এ স্লোগানে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৮জুলাই) দুপুরের দিকে নেত্রকোণা জেলা শহরের সাতপাই এলাকায় রেলওয়ে বড় স্টেশনে এলাকায় প্রায় ২শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও রংধনু কচি-কাঁচার মেলা সাতপাই এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন – “বৃক্ষরোপণ শুধু করলেই হবে না, তাকে পরিচর্যাও করতে হবে, গাছ বেড়ে উঠতে যা প্রয়োজন তার সকল ব্যায় বহন করবে সরকার”। এ সময় তিনি জেলার বিএনপির প্রতিটি ইউনিটের সকল নেতাকর্মীদের তাদের নিজ নিজ এলাকায় একটি করে গাছের চারা লাগানোর আহবান জানান।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) যুগ্ম-আহবায়ক শাহাবুদ্দিন রিপনের সভাপতিত্বে মধুমাছি কচিকাঁচা’র মেলার সদস্য হেদায়েত উল্লাহ রুমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন – নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু।

শুভেচ্ছা বক্তব্য দেন- নেত্রকোণা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দীন ফারাস সেন্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম-আহ্বায়ক সৈয়দ বজলুর রহমান পাঠান, সাবেক যুগ্ম-আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দীন খান মিল্কী, জেলা বিএনপির নেতা মোঃ মোখলেছুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল আলম সবুজ, জেলা বাপা’র সদস্য সচিব একেএম শহিদুল ইসলাম ছুটন প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), মধুমাছি কচিকাঁচা মেলার সদস্যসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন