বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। এ জন্য প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা পালনই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব। রাষ্ট্রীয় সেবাকে আরও জনমুখী ও দক্ষ করতে প্রশাসনের সব পর্যায়ে দায়িত্বশীলতা এবং নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কার্যকর নীতিনির্ধারণের জন্য দেশের পরিসংখ্যান ব্যবস্থার সংস্কার জরুরি। একই সঙ্গে কৃষি ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়া, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং সময়োপযোগী মানবসম্পদ উন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন