সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি আবেদন ট্রাইব্যুনালে জমা পড়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ট্রাইব্যুনাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আবেদনে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এ বিষয়ে আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরীর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তের অংশ হিসেবে তাকে জিয়াউর রহমান হত্যা সংঘটিত হওয়ার ঘটনাস্থলে নেওয়া হয়।
এদিকে, সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জিয়াউর রহমান হত্যা মামলার এ আসামির বিচার কোর্ট মার্শালের মাধ্যমে হবে। তবে প্রসিকিউশনের দাবি, মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও বিচারের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

