সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে আবারও ইরানের হামলা

নিউজ ডেস্ক

কুয়েতের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পানি শোধন প্ল্যান্টে টানা হামলার অভিযোগ উঠেছে। দেশটির সরকার জানিয়েছে, পরপর কয়েক দিনের হামলায় গুরুত্বপূর্ণ জ্বালানি ও পানি অবকাঠামোর বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত চার দিন ধরে এসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি স্পর্শকাতর স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের দাবি, দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণের কাজ করছে।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পানি শোধনাগারগুলোতে জরুরি ভিত্তিতে মেরামত কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে কুয়েত সরকার।

সরকারের ভাষ্য অনুযায়ী, হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ এবং স্বাভাবিক কার্যক্রম দ্রুত পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন