আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় ঝটিকা মিছিল করেছে।
আজ রোববার (২৭জুলাই) সকালে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এই ঝটিকা মিছিল করা হয়েছে বলে জানান নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক বাসিন্দা।
আজ রোববার সকালের পর থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দের ফেসবুকে পোস্ট করা ১মিনিট ৩৩সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ পোস্ট করে লিখেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভ’র নেতৃত্বে মিছিল করা হয়েছে।
ঝটিকা মিছিলে প্রায় শতাধিক নেতাকর্মী শ্লোগান দিচ্ছিলো ‘সেবা, শান্তি, প্রগতি- স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি’ ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়া নাই’ ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ ‘আসবে ফিরে বীরের বেশে, শেখ হাসিনা বাংলাদেশে’ ‘নেত্রকোণার মাটি শেখ হাসিনার ঘাঁটি’ ইত্যাদি।
এব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম গণমাধ্যমে জানান – শুনেছি একটি মিছিল হয়েছে। পুলিশ প্রশাসন খোঁজ খবর নিচ্ছে মিছিল কোথায় হয়েছে, অংশগ্রহণকারীদের সনাক্ত করে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

