বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

একযোগে ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯৩ জন শিক্ষানবিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে একযোগে বদলি ও পদায়ন করেছে পুলিশ সদর দপ্তর। বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবে তাদের বিভিন্ন জেলা ও ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সই রয়েছে। এতে বলা হয়, জনস্বার্থে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

পদায়নের আওতায় থাকা কর্মকর্তাদের গাজীপুর, রংপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সিলেট, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় বাস্তব প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নির্ধারিত বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর এসব শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তাদের পদায়নকৃত কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন