বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত

নিউজ ডেস্ক

সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া গ্রেফতার আসামিকে নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো যাবে না—হাইকোর্টের দেওয়া এমন নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেফতার না করার নির্দেশ দেন। পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেন আদালত।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের ওই নির্দেশ বহাল থাকলে তদন্ত সংস্থাগুলোর স্বাধীন তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ থাকলেও এ ধরনের নির্দেশের কারণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত হয়ে যেতে পারত।

এদিকে, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন আদালত বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন