রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মহাখালীতে ১৫ বছর আওয়ামী লীগ সেজে সুবিধা ভোগ, এখন বিএনপির ছত্রছায়ায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা!

রিয়াদ আহমেদ অর্ণব, ঢাকা

রাজধানীর মহাখালী এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন সুবিধা গ্রহণ করা এক ব্যক্তি এখন বিএনপির রাজনৈতিক আশ্রয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও লুটপাট চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, মহানগর উত্তরের সহ-সভাপতি শাহাজাহান সাকিল (ওরফে টুকাই শাকিল) এর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সমর্থকরা।

অভিযোগে বলা হয়, শাহাজাহান সাকিল গত ১৫ বছর আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করেছেন। এখন রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে তিনি ঢাকা-১৭ আসনের বিএনপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর চাঁদাবাজি, লুটপাট ও নির্যাতন চালাচ্ছে।

তার বাসা জাহানারা মঞ্জিল, ৯৪/৫, মহাখালী স্কুল রোড (তিতুমীর কলেজের অপর পাশে) থেকে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও লুটপাটের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, শাকিল ও নাজু মিলে অবৈধ ব্যবসা ও মানুষকে হয়রানির মাধ্যমে অর্থ উপার্জন করছেন এবং স্থানীয় কিছু সাংবাদিক সঙ্গে যোগাযোগ বাড়িয়ে বিএনপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করার চেষ্টা করছে।

এছাড়াও এই শাকিল আওয়ামী লীগ, ছাত্রলীগের ভালো ছেলেদেরকে রাজনৈতিক পোস্ট না থাকা সত্বেও মামলা দিয়ে হয়রানি করাচ্ছে, যার পেছনে টাকার লেনদেন এবং অবৈধ ব্যবসার স্বার্থ জড়িত রয়েছে।

এমনকি ৫ই আগস্টে মহাখালী এলাকার তিতুমীর কলেজ ছাত্রলীগ ও বনানী থানা ছাত্রলীগের নেতাকর্মীদের বাসায় হামলা চালিয়ে সবকিছু লুটপাটের অভিযোগ রয়েছে এই সাকিলের বিরুদ্ধে।

১৫ বছর আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে দলীয় প্রায় সকল নেতাকর্মীদের বাসা ও ঠিকানা তার চেনাজানা ছিলো। ফলে ৫ই আগস্ট সকলের বাসাতে সহজেই সে হামলা চালাতে পেরেছে।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “১৫ বছর আওয়ামী লীগ সেজে সুবিধা নিয়ে এখন বিএনপির নেতা হয়ে নিজেদের ওপরই লুটপাট ও নির্যাতন চালানো হচ্ছে।”

অভিযোগকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে সাকিলের বিরুদ্ধে সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন