নেত্রকোণা জেলা পরিষদের সাবেক সদস্য এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ১১ নেতাকর্মী ঢাকায় গ্রেপ্তার।
আজ বুধবার (১২আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় নেত্রকোণা জেলা শাখার আওয়ামী যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয়।
আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দের ফেসবুকে পোস্ট করা তথ্য সূত্রে জানা যায় – আজ বুধবার সকালে ঢাকায় ধানমন্ডি এলাকায় আওয়ামী যুবলীগের উদ্যোগে মিছিল করা কেন্দ্র নেত্রকোণা জেলা পরিষদের সাবেক সদস্য ও খালিয়াজুরী উপজেলার আওয়ামী লীগের সদস্য মাযহার কিবরিয়া পরশ, খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম ফালাক, যুবলীগের সম্মানিত সদস্য রঞ্জু সরকার, মদন উপজেলা আওয়ামী লীগের সদস্য দেওয়ান আশিক চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ নিশাদ, মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জুবাঈদ, ছাত্রলীগ কর্মী সাগর মিয়া, মো: তুরাব মিয়া, খায়রুল ইসলাম, ড্রাইভার ওমর ফারুক রকি সহ প্রায় ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানার পুলিশ।

