বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: মুখ্য সচিব

নিউজ ডেস্ক

সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় নতুন বেতন কাঠামোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ বি এম আব্দুস সাত্তার বলেন, নতুন পে-স্কেল বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। প্রক্রিয়াটি এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। তাই যেকোনো সময় পে-স্কেল ঘোষণা করা হতে পারে।

এদিকে বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি স্বীকার করেন, বাজারে কিছু সমস্যা রয়েছে এবং তা সমাধানে সরকার কাজ করছে।

তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের সমস্যার কারণে উৎপাদন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন তৈরি হয়ে থাকতে পারে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নতুন পে-স্কেল ঘোষণা হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নতুন বেতন কাঠামোতে বেতন-ভাতা ও গ্রেডভিত্তিক পরিবর্তনের বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন