সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চূড়ান্ত পরাজয়’ নিশ্চিত না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান: সামরিক বাহিনী

নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চূড়ান্ত পরাজয়’ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনোভাবেই পিছু না হটার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।

রোববার (১৬ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১৯৯০ সালে ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দীদের দেশে ফেরার বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানি সামরিক বাহিনী এ অবস্থান জানায়।

বিবৃতিতে বলা হয়, অতীতের ‘প্রতিরোধের চেতনা’ বর্তমান প্রজন্মের ইরানিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এই চেতনা থেকেই বিশ্বের আধুনিক অস্ত্রে সজ্জিত সামরিক শক্তির বিরুদ্ধেও ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনী দৃঢ় অবস্থান ধরে রেখেছে বলে দাবি করা হয়।

ইরানের সামরিক বাহিনী জানায়, শত্রুপক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসবে না তেহরান। একই সঙ্গে দেশের ‘ন্যায্য অধিকার’ প্রতিষ্ঠা এবং সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেও ইরান তার অবস্থান অব্যাহত রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতের যুদ্ধ ও প্রতিরোধের অভিজ্ঞতা ইরানের বর্তমান প্রজন্মকে প্রতিকূল পরিস্থিতিতে দৃঢ় থাকার অনুপ্রেরণা জোগাচ্ছে।

তেহরানের এই বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের ক্ষেত্রে ইরানের কঠোর অবস্থান আরও একবার স্পষ্ট হলো। দেশটির সামরিক নেতৃত্বের ভাষ্য, প্রতিরোধ ও নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা সংঘাতের চাপের মুখে নীতিগত অবস্থান পরিবর্তন করবে না।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন