বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।
শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির নতুন দায়িত্বে সাফল্য ও শুভকামনা জানান নেপালের রাষ্ট্রপতি।
অভিনন্দনবার্তায় রামচন্দ্র পৌডেল বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক যোগাযোগ ও গভীর সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন তিনি।
নেপালের রাষ্ট্রপতি বলেন, ঐতিহাসিক বন্ধন ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ভিত্তিতে নেপাল ও বাংলাদেশ ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। শুক্রবার তিনি বঙ্গভবনে শপথ নেন।

