যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সম্ভাব্য কারণগুলো উল্লেখ করে সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় শিক্ষার্থীদের ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থী পড়াশোনা বন্ধ করে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নির্ধারিত শিক্ষা কার্যক্রম থেকে সরে দাঁড়ালে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
এ ধরনের নিয়মভঙ্গের কারণে শুধু বর্তমান ভিসাই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
দূতাবাস শিক্ষার্থীদের সম্ভাব্য জটিলতা এড়াতে ভিসার সব শর্ত মেনে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শিক্ষার্থী হিসেবে বৈধ মর্যাদা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ফলে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম এবং নিজেদের বৈধ শিক্ষার্থী-অবস্থা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

