মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার

নিউজ ডেস্ক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবন এলাকায় পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় বঙ্গভবনের কর্মকর্তারা ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ গ্রহণের পরদিন শনিবার তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কার্যক্রম শুরু হয়।

রোববার বঙ্গভবনে ওঠার মাধ্যমে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত দাফতরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন