নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা রাসেল খান পাঠান রাজীব’কে গ্রেপ্তার করেছেন বারহাট্টা থানার পুলিশ।
আজ বুধবার (২৬আগস্ট) সকাল ১১টার সময় বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম জানান – ২০২৪ সালের ৮ আগস্টে বারহাট্টা থানায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি রাসেল খান পাঠান রাজীব। আজ বুধবার দুপুরের দিকে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হবে।
এরআগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের নেত্রকোণা মোহনগঞ্জ মহাসড়কের পাটলী এলাকার পাটলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

