মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

নিউজ ডেস্ক

জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের কার্যক্রম শুরু হয়। এর পরপরই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার অনুমতি চান।

ডেপুটি স্পিকার তাকে বক্তব্য দেওয়ার অনুমতি দিলে তিনি সংবিধান সংশোধন কমিটি গঠনসহ বেশ কয়েকটি বিষয়ে আপত্তি তুলে ধরেন। একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন এবং কয়েকটি প্রস্তাবিত বিল নিয়েও বিরোধীদলের আপত্তির কথা জানান।

বক্তব্যের একপর্যায়ে বিরোধীদলীয় নেতা সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। পরে বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যান।

বিরোধীদলের ওয়াকআউটের ঘটনায় অধিবেশনকক্ষে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। সংবিধান সংশোধন প্রক্রিয়া, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও বিরোধীদলের মধ্যে মতপার্থক্যই এ ঘটনার মূল কারণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন