রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৫ শিশুর

নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৯৬০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শুধু সিলেট বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে একই সময়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত ৯৬০ জনের মধ্যে ৮৬১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন।

ক্রমবর্ধমান এই পরিস্থিতিতে শিশুদের মধ্যে হাম ও হামের উপসর্গের সংক্রমণ নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন