মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক ও সমবেদনা

নিউজ ডেস্ক

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। সোমবার ঢাকায় নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

গত ২৮ আগস্ট নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড মারা যান। তাঁর মৃত্যুতে শোক জানাতে ঢাকাস্থ নরওয়ের দূতাবাসে শোকবই খোলার ব্যবস্থা করা হয়।

শোকবইয়ে স্বাক্ষরের সময় বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর শোক এবং আন্তরিক সমবেদনা জানান স্থানীয় সরকারমন্ত্রী।

এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন