সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

নেত্রকোণায় আওয়ামী লীগ, যুবলীগ গ্রেপ্তার-৩

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার তিন উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার।

সংশ্লিষ্ট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় – আজ মঙ্গলবার (১সেপ্টেম্বর) ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় – নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা শাখা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মদন উপজেলার মদন ইউনিয়নের চেয়ারম্যান ও মদন ইউনিয়ন শাখা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ খায়রুল ইসলাম আকন্দ, পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক নুরুল আমিন খান’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান জানান – কলমাকান্দা-ঠাকুরকোণা হাইওয়ে রোডের পূর্ব পাশে বাবনী এলাকায় কলমাকান্দা উপজেলা যুবদলের উদ্যোগে রোপণ করা ১২টি মেহগনি গাছের চারা ২৫ আগস্ট রাত ১২টা ৩০মিনিট থেকে ভোর ৪টা ২০মিনিটের মধ্যে রাতের অন্ধকারে উপড়ে ফেলে অভিযোগে থানায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি নিজাম উদ্দিন। তাকে আগামীকাল বুধবার (২সেপ্টেম্বর) নেত্রকোণা আদালতে সোপর্দ করা হবে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান – চলতি বছরের আগস্টের ২৮তারিখে সন্ত্রাস বিরোধী আইনে থানায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি মোঃ নূরুল আমিন খান। তাকে আজ মঙ্গলবার দুপুরের দিকে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।

মদন থানার অফিসার (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন করীম জানান – ২০২৫সালের ২৪মে মদন থানায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি মোঃ খায়রুল ইসলাম আকন্দ। তাকে আগামীকাল নেত্রকোণা আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন