রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

যশোর মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মনির হোসেন, যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুর উপজেলায় পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা পুলেরহাট-রাজগঞ্জ সড়কের তালতলা মোড় এলাকার পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটককৃরতরা হলো, সাতক্ষীরা সদর থানার বাকাল ইসলামপুর গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে জাহিদ হোসেন ও পলাশপোল গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, খেদাপাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তালতলা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ভাবে জাহিদ ও সাজ্জাদকে আটক ও তল্লাশি করে দুইজনের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন