মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

সরকারি সফরে নৌবাহিনী প্রধানের সৌদি আরব গমন

নিউজ ডেস্ক

সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

সফরকালে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নৌবাহিনী প্রধান।

এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করবেন তিনি।

সৌদি আরবে অবস্থানকালে এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। একই সঙ্গে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতার বিষয়ে মতবিনিময় করবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নৌবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন