রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

যশোর নতুনহাটে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী নিহত

মনির হোসেন, যশোর প্রতিনিধি

বেনাপোল-যশোর মহাসড়কের নতুন বাজার সংলগ্ন নিমতলা এলাকায় দ্রুতগামী পরিবহনের চাপায় সোনিয়া (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

তিনি শার্শা উপজেলার বয়িলাপুতা গ্রামের বাসিন্দ ও চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সোনিয়া ইজিবাইক যোগে যশোর চাঁচড়া থেকে শার্শায় যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট বাজারে পৌছালে একটি দ্রুতগামী পরিবহন পেছন থেকে একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়া তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন