মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

সরকারের ব্যর্থতার দাবি নিয়ে জামায়াতের লংমার্চ গণবিরোধী

নিউজ ডেস্ক

মাত্র ছয় মাসে সরকার ব্যর্থ হয়েছে—এমন দাবিতে জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচিকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বর্তমান সরকারের দেশ পরিচালনায় কোনো ভুলত্রুটি থাকলে বিরোধী দলের উচিত সেগুলো তুলে ধরে গঠনমূলক সমালোচনা করা। কিন্তু তা না করে লংমার্চের নামে রাজপথে নেমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিরোধী দলের কোনো আপত্তি বা বিকল্প প্রস্তাব থাকলে তা সংসদে উপস্থাপন করা যেতে পারে। বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে বিকল্প পরিকল্পনা থাকলে সংসদে তা তুলে ধরার সুযোগ রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন না করে রাজপথকে আন্দোলনের প্রধান মাধ্যম হিসেবে বেছে নেওয়া কোনোভাবেই কাম্য নয়।

তিনি বর্তমান সরকারের কর্মকাণ্ডে ভুলত্রুটি থাকলে তা চিহ্নিত করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংশোধনের সুযোগ তৈরির আহ্বান জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন