রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সংসদ অধিবেশন থেকে বিরোধীদলের ওয়াকআউট

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের বিভিন্ন দিকের সমালোচনা করে রোববার (৬ সেপ্টেম্বর) রাতে সংসদ থেকে বেরিয়ে যান বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

অধিবেশনের একপর্যায়ে জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ নিয়ে আলোচনার জন্য আইনমন্ত্রীকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান স্পিকার। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার অনুমতি চান।

স্পিকার অনুমতি দিলে বিরোধীদলীয় নেতা জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়ে বিরোধীদলের আপত্তি ও সমালোচনার কথা তুলে ধরেন। পরে তিনি সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন।

ঘোষণার পর বিরোধীদলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন