সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

যশোরের সিদ্দিক বেকারী ও সাকো বেকারীতে অভিযান, জরিমানা

মনির হোসেন, যশোর প্রতিনিধি

যশোরের দড়াটানায় কেক ও বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় সিদ্দিক বেকারি ও সাকো বেকারিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন