মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ইতালিতে বৈধপথে বছরে ১২ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ আছে

নিউজ ডেস্ক

বৈধপথে প্রতিবছর পরিবারসহ ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালি যাওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত। অবৈধভাবে ইতালি যাওয়ার প্রবণতা থেকে বিরত থাকা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

ইতালি যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান মীর শাহে আলম।

তিনি বলেন, বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর পাশাপাশি ইতালি যেতে আগ্রহীদের প্রয়োজনীয় দক্ষতা ও ভাষাজ্ঞান অর্জনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন আরও সহজ হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন