রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ

নিউজ ডেস্ক

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্যের একপর্যায়ে এজলাস ছেড়ে চলে গেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পুরো বেঞ্চ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আপিল বিভাগে একটি মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, মামলার শুনানি চলাকালে মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেন, জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।

এ মন্তব্যের পর প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন। একপর্যায়ে প্রধান বিচারপতি ও মাহবুব উদ্দিন খোকনের মধ্যে পাল্টাপাল্টি কথোপকথন ও উচ্চবাচ্য হয়।

পরিস্থিতির একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে চলে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম পুনরায় শুরু হয়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন