সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

হক্কানী ওলামাদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন: ছারছীনার পীর

নিউজ ডেস্ক

সরকারকে দেশের জনগণের ধর্মীয় বিশ্বাস ও পবিত্র কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন না করার আহ্বান জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)। একই সঙ্গে হক্কানী আলেম-ওলামাদের পরামর্শ নিয়ে আইন ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে চলমান হিবা আইন নিয়ে আলেম সমাজের মতামত গ্রহণ করে আইনটি পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান ছারছীনার পীর।

তিনি বলেন, ইসলামি শরিয়ত-সংশ্লিষ্ট বিষয়ে হক্কানী আলেম-ওলামা ও ইসলামী আইন বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হলে তা অধিক গ্রহণযোগ্য ও জনকল্যাণকর হবে।

ছারছীনার পীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চলমান হিবা আইনটি কুরআন ও সুন্নাহর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের বিষয়গুলো বিবেচনায় নিয়ে আইন প্রণয়ন ও নীতিনির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আলেম-ওলামা ও বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন