রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, দিল্লির সঙ্গে আঁতাতের কারণেই আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন প্রকৃত নেতার মধ্যে মানবিকতা, সহনশীলতা, বিনয় এবং মানুষের প্রতি দায়িত্ববোধ থাকা প্রয়োজন। তার মতে, রাসুলুল্লাহ (সা.) মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ও শ্রমনীতি অনুসরণ করলেই শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্য, ন্যায়বিচার এবং পারস্পরিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, শ্রমিক ও মালিককে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে শ্রেণিসংগ্রামের মাধ্যমে সমাজ পরিবর্তনের যে মতবাদ প্রচার করা হয়েছে, তা মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারেনি।

কারখানা বন্ধ করা, লালপতাকার রাজনীতি এবং শ্রেণিসংগ্রামের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার ধারণার সমালোচনা করে গোলাম পরওয়ার এটিকে নাস্তিক্যবাদী মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেন।

সেমিনারে তিনি শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধ ও ইসলামের শ্রমনীতির অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন