সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এফবিসিসিআই প্রশাসক।
ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া গ্যাস-বিদ্যুতের সংকট কাটিয়ে আগের সরবরাহ পরিস্থিতিতে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। ব্যবসায়ীদের জন্য এটিই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, শিল্পকারখানায় উৎপাদন সচল রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংকটের কারণে ব্যবসা-বাণিজ্য ও শিল্প উৎপাদনে যে চাপ তৈরি হয়েছে, প্রধানমন্ত্রীর আশ্বাসের ফলে তা দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।
এর আগে গ্যাস সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও।
তিনি জানিয়েছিলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির ব্যবস্থা করার ফলে আগামী কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।
ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ শিল্প ও ব্যবসা খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দ্রুত সংকট সমাধানের আশ্বাসকে স্বস্তির খবর হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা।

