রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ধামইরহাটে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিষিদ্ধ ও ক্ষতিকর মাছের বিক্রি বন্ধে ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ধামইরহাটের স্থানীয় মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ।

অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলীর প্রসিকিউশনে তার বিরুদ্ধে এ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের নিষিদ্ধ ও ক্ষতিকর মাছ বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও এসব মাছ কেনা থেকে বিরত থাকতে সচেতন করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ জানান, ক্ষতিকর মাছের হাত থেকে মানুষকে মুক্ত রাখা এবং বিশেষ করে ছোট ব্যবসায়ীদের সচেতন করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম, সহানুভূতিশীল প্রচারণা ও বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন