সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

রুহুল কবির রিজভীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত। পরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন তাঁরা।

আলোচনায় বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে চলমান উন্নয়ন কর্মকাণ্ড ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সাক্ষাতে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন এবং রাজনৈতিক অ্যাটাশে লিং শুয়ান উপস্থিত ছিলেন।

এ ছাড়া রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সচিব (পিএস) কাজী নজরুল ইসলাম ও সহকারী একান্ত সচিব (এপিএস) জাহেদুল আলমও উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন