রাঙামাটির সাজেকে হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
রায়ে আলোময় চাকমা ও সোহেল চাকমাকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আদালতের আদেশে বলা হয়েছে, আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
তবে রায় ঘোষণার সময় আলোময় চাকমা পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণের পর বিধি অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
অন্যদিকে, উপস্থিত আসামি সোহেল চাকমাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ের বিরুদ্ধে আসামিরা সাত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন।
জানা যায়, সম্পর্কে আলোময় নিহত শান্তিলাল চাকমার ভাতিজা এবং সোহেল চাকমা তার(ভিকটিম) ছেলে।#

