রাজধানীর কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা।
তিনি জানান, দুই নম্বর প্ল্যাটফর্মের নির্জন একটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।
বিস্ফোরণের পর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রেলওয়ে পুলিশ সুপার বলেন, কমলাপুর রেলস্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল আরও বাড়ানো হচ্ছে। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

