রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

অপ্রতিমের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বাগমারা কবরস্থানে দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

দাফন শেষে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ১৩ বছর বয়সী অপ্রতিমের কোনো অপরাধ বা প্রেমঘটিত বিষয়ে জড়িত থাকার কারণ নেই। সিসিটিভি ফুটেজে তাকে পরিচিতদের সঙ্গে স্বাভাবিকভাবেই যেতে দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

অপ্রতিম ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ব্যবসায়ী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন