চুয়াডাঙ্গা জেলার আলমাডাঙ্গা উপজেলার আলোচিত সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং মাদক সম্রাট দেলোয়ার হোসেন মাদকদ্রব্য অধিদপ্তরের জাল থেকে দুই দুইবার পালিয়ে গেলেও তৃতীয়বারে এসে প্রায় ৩ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে। তার গ্রেপ্তারে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের কাছে দেলোয়ারের এতোদিনের রাজনীতির আড়ালে সে যে মাদক ব্যবসায়ী তা উন্মোচিত হওয়ায় দেলোয়ার এখন টক অবদি চুয়াডাঙ্গা জেলা।
শনিবার ( ১৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাস টার্মিনাল এ ঢাকা থেকে মেহেরপুরগামী পূর্বাশা পরিবহন তল্লাশী করে দেলোয়ারকে গ্রেপ্তার করে।
দেলোয়ার হোসেন (৫৫) আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ও আলমডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা ও পৌর আওয়ামিলীগের সভাপতি।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক রফিকুল ইসলাম জানান৷ পরপর দুইবার মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যদের পাতা জালের ফাঁদ থেকে পালাতে পারলেও সর্বশেষ সংশ্লিষ অধিদপ্তরের ঢাকা ও চুয়াডাঙ্গার শক্তিশালী কয়েকটি টিমের গোপন অভিযানের ভিত্তিত্বে শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করে। এর পর তাকে মাদকদ্রব্য দপ্তরে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু শেষে তাকে চুয়াডাঙ্গায় সদর থানায় সোপর্দ করা হয়েছে।

