রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আটপাড়ায় ছাত্রলীগের পৃথক পৃথক মশাল মিছিল

সালাহ উদ্দীন খান রুবেল, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার আটপাড়া উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী মোহাম্মদ লিপটন শেখের নেতৃত্বে ঝটিকা মশাল মিছিল করা হয়েছে।
এছাড়াও একই উপজেলায় আরো একটি ঝটিকা মশাল মিছিলের তথ্য পাওয়া গেছে।

শনিবার (১৯সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতের দিকে এই ঝটিকা মশাল মিছিল করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শী কয়েকজন। আরও জানা গেছে, ঝটিকা মশাল মিছিলের শেষে নেতাকর্মীরা চুপচাপ চলে যায়।

আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দের ফেসবুকে ১মিনিট ৩৪সেকেন্ডের ভিডিও ফুটেজ পোস্ট করে লিখেছেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী হাসান ইনানসহ বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের রায়ের প্রতিবাদে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ লিপটন শেখের নেতৃত্বে মশাল ও বিক্ষোভ মিছিল।
অপরদিকে আটপাড়া উপজেলার বাসিন্দা ছাত্রলীগ নেতা রাকিবুল মড়ল ও নান্টু মড়লের নেতৃত্বে আরেকটি ঝটিকা মশাল মিছিল করা হয়েছে। ওই মিছিলের ৫০সেকেন্ডের ভিডিও ফুটেজ পোস্ট করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের ফেসবুকে লিখেছেন, বঙ্গবন্ধুর তনয়া বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনা সহ ৭জনের বিরুদ্ধে অবৈধ রায়ের প্রতিবাদে সুখারী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।
এদিকে নেত্রকোণায় জেলা আওয়ামী যুবলীগের নেতা দেওয়ান ফাহিম বাঁধনের নির্দেশে আরো একটি ঝটিকা মশাল মিছিল করা হয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ মিছিলের ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করে লিখেছেন – অবৈধ ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর ফরমায়েশি রায়ের বিরুদ্ধে ও প্রতিবাদে, ২০সেপ্টেম্বর-২০২৬, “ঢাকা লকডাউন” কর্মসূচি সফল ও সার্থক করার লক্ষ্যে
নেত্রকোণা জেলা যুবলীগের মশাল মিছিল।

নেতাকর্মীরা মিছিলে শ্লোগান দিচ্ছিলো –
” জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দের ভয় নাই-রাজপথ ছাড়ি নাই, ছাত্রলীগের নেতৃবৃন্দের ভয় নাই-রাজপথ ছাড়ি নাই ” ইত্যাদি।

এব্যাপারে জানতে চাইলে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম জানান – আটপাড়ায় ছাত্রলীগ, যুবলীগের কোনো মিছিল হয়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন