রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রেমিট্যান্সে বড় প্রবাহ, ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এসব ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার।

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৫৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

অন্যদিকে, বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এ সময়ে দেশে এসেছে ৩৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার।

রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ডলার।

এরপর রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার।

এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে আসা এই রেমিট্যান্সের বড় অংশই এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন