দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে—এমন অভিযোগ তুলে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেত ইকবাল, সাংগঠনিক সম্পাদক গালিব হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। তারা গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, রাঙামাটিতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের সহিংসতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
সমাবেশ থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।
মঈন উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি: