গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নদীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীদূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, বুড়িগঙ্গা নদীর দূষণ এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে। এতে পরিবেশের পাশাপাশি প্রতিবছর বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
নদী রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের পাশাপাশি আন্তসীমান্ত নদীগুলোর পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয় অনুষ্ঠানে।

