রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

লালপুরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহারের অভিযোগে দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পুলিশ সদস্য আল আমিন (২৩) রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত। তিনি লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের বাসিন্দা। অপর দুজন হলেন মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লার টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটির একটি কক্ষ থেকে তিনজনকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি ও ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা মোটরসাইকেল দুটি মাদক বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত হতো। তবে মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার পর গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন