রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

অডিও ভাইরালের ঘটনায় সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার

নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ভাইরালের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সকালে প্রশাসনিক কারণে রাকিবুল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়।

ওএসডি করার পর একই দিন রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওকে কেন্দ্র করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ওই মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন