রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ভিসার মেয়াদ পেরোলেই যুক্তরাষ্ট্রে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

নিউজ ডেস্ক

ভিসায় অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিসা সংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় একজন ভ্রমণকারী কতদিন দেশটিতে থাকতে পারবেন এবং তার ক্ষেত্রে কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

দূতাবাস জানায়, কেউ ভিসায় অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে অথবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়ালে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

এ কারণে ভিসার শর্ত এবং অনুমোদিত অবস্থানের সময়সীমা যথাযথভাবে মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের বলেও সতর্ক করেছে মার্কিন দূতাবাস।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন