রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

রাজধানীর বনানীতে বহুতল ভবন আহমেদ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার বিকেল ৫টা ৩৬ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফআর টাওয়ারের পাশের ২৬ তলা আহমেদ টাওয়ারের ২৩ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটির একটি অফিসে থাকা এসি ও কম্পিউটার সার্ভার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের অংশে ছড়িয়ে পড়ে।

প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন