রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মার্কিন হুমকির জবাবে অস্ত্র হাতে ইরানি নারীরা

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নতুন হুমকির মধ্যেই অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ নিতে ইরানের রাজধানী তেহরানে ভিড় করছেন নারীরা। ‘ইরানের জন্য আত্মত্যাগ’ নামে একটি গণঅভিযানের আওতায় তাদের সামরিক ও প্রাথমিক চিকিৎসার মৌলিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

গত বুধবার তেহরানের কেন্দ্রীয় ইমাম হোসেইন স্কয়ারে প্রশিক্ষণকেন্দ্রটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাসিজ আধাসামরিক বাহিনীর কমান্ডার হোজ্জাতুল ইসলাম হোসেইন তাইয়েব উপস্থিত ছিলেন।

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, মার্চের শেষ দিকে তৃণমূল পর্যায়ের উদ্যোগ হিসেবে এ কর্মসূচির সূচনা হয়। ‘জনগণের প্রতিরক্ষা’ ধারণাকে সামনে রেখে গড়ে ওঠা উদ্যোগটির সঙ্গে ১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধের সময়কার প্রতিরোধব্যবস্থার যোগসূত্র রয়েছে।

অংশগ্রহণকারীরা অনলাইনে নিবন্ধনের পর আগ্নেয়াস্ত্র, ছোট ড্রোন ও কাঁধে বহনযোগ্য অ্যান্টি-ট্যাংক অস্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি দেওয়া হচ্ছে কৌশলগত চিকিৎসার মৌলিক প্রশিক্ষণ। পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবকদের আরও উন্নত প্রশিক্ষণের সুযোগও রাখা হয়েছে।

আরটির প্রতিবেদক সামান কোজুরির ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর সামরিক প্রশিক্ষণে বেসামরিক স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ বেড়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী রয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন