রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩৩৯

নিউজ ডেস্ক

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন নতুন করে ১ হাজার ৩৩৯ জন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০১ জনের।

এর আগে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছিল। ওই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হন ১ হাজার ৩১০ জন।

নতুন মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও অব্যাহতভাবে বাড়ায় হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ আরও বেড়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন