সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

নিউ গিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার

নিউজ ডেস্ক

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবির গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী চার নম্বর এজাহারভুক্ত আসামি।

এর আগে একই মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি যৌথভাবে তাদের গ্রেপ্তার করে।

নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির অভিযোগ রয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন